Posts

Showing posts from November, 2021

ইন্দুবালা ভাতের হোটেল

Image
  🌿 রিভিউ 🌿 বইয়ের নামঃ ইন্দুবালা ভাতের হোটেল। লেখকঃ কল্লোল লাহিড়ী। ধরনঃ সামাজিক উপন্যাস। 🌿খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। 🌿বইয়ের আটটি অধ্যায়ের নামকরণও করা হয়েছে আট পদের খাবারের উপর। যেমন: প্রথম অধ্যায়ের নাম ‘কুমড়ো ফুলের বড়া’, দ্বিতীয় অধ্যায় ‘বিউলির ডাল’; এভাবেই একের পর এক অধ্যায় এগিয়ে গেছে। তবে এটা শুধুই নিছকই নামকরণ নয়। প্রতিটি খাবারের নামের সাথে সাথেই এগিয়েছে সেই খাবারের সাথে ইন্দুবালার স্মৃতি তথা তার জীবন কাহিনী। জীবনে শুধু ঘাত-প্রতিঘাত। তবে সেই ঘাত-,প্রতিঘাতের গল্প আমরা শুনতে পাই এক একটা খাবারের কাহিনীর সাথে। 🌿খুব সাধারণ একটা মেয়ের জীবনের গল্প যে পাঠকের কাছে এতো সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় তা এই বই পড়লেই ভালোভাবে বোঝা যাবে। ভীষণ! ভীষণ! পছন্দের একটা বই! রেটিং - ⭐⭐⭐⭐⭐