সারেং বৌ
বই:সারেং বৌ লেখক:শহীদুল্লা কায়সার। ধরন:চিরায়ত উপন্যাস রেটিং:৪/৫ ”সারেং বৌ” উপন্যাস টি লেখক শহীদুল্লা কায়সার রাজবন্দী থাকাকালীন রচনা করেছেন।এই উপন্যাসটি আলোচনায় আসে যখন উপন্যাস টি চলচ্চিত্র আকারে দর্শকদের মাঝে আসে তখন।তবে চলচ্চিত্র এবং বই কে একে অন্যের সাথে তুলনা না দেয়াই শ্রেয়। শুরুতে জেনে নেই সারেং কি?যারা জাহাজে চাকরি করে তাদের সারেং বলে।এখানে সারেং হলো নবিতুন এর স্বামী কদম।সকালের কাছে পরিচিত কদম সারেং হিসেবে। এই উপন্যাস টি মূলত নাবিক জীবনের নানা অভিজ্ঞতা ও নগর-বন্দর এর বর্ণনায় ঠাসা।সেই সাথে রয়েছে করাল নদীর তীরবর্তী বামনছড়ি গ্রামের কদমের বউ নবিতুন ও তার মেয়ে আককির জীবন সংগ্রাম এর কাহিনী । কদম সারেং জাহাজের কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে এবং জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়।মাঝেমধ্যে দিন কয়েক এর জন্য বাড়ি আসে তখন আনন্দ আসে বাঁধ ভেঙে ।খুশির জোয়ারে ভাসে ছোট পরিবার টি। কিন্তু, বেশ কিছুদিন হলো কদমের কোনো খোঁজ নেই,নেই কোনো চিঠি-পত্র ও। অভাগি নবিতুন কিভাবে তার সংসার চালাবে? তাছাড়া, গ্রাম বাংলার এসব অসহায় নারীদের দিকে সর্বদা কিছু শকুনে চোখ পরে থাকে। কিন্তু নবিতুন শত দুঃখ - দৈন্যতার মাঝ...