রিভিউ - মেমসাহেব

 






বইয়ের নামঃ মেমসাহেব 

 লেখকঃ নিমাই ভট্টাচার্য 

  রেটিংঃ ⭐⭐⭐✨


"মেজদি,মা'কে একটু বুঝিয়ে বলিস,রেডিমেড জামা-কাপড় দেখতে একটু চকচক করে কিন্তু বেশিদিন টেকে না,তার চাইতে ছিট কিনে মাপমত নিজের হাতে তৈরি করা জিনিস অনেক ভালো হয় অনেক বেশি সুন্দর হয়।"-- মেমসাহেব, নিমাই ভট্টাচার্য ।

.

.

উপন্যাসটি শুরু হয় বৌদি কে চিঠি লিখার মধ্য দিয়ে। বলতে গেলে পুরো উপন্যাস ই ছিল চিঠি দিয়ে ভরা আর কিছু অতীতের স্মৃতি। উপন্যাসের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শুধু একজনের কথা ই বলা হচ্ছিল।  সে হলো মেমসাহেব।


বাচ্চুর জন্য মেমসাহেব তার সবকিছু হলেও বেশির ভাগের কাছে ছিল সে রহস্য। তাই যখনই পরিবারের সকলে তার বিয়ের জন্য বলা শুরু করে। তখনই সে বাধ্য হয়ে তার প্রিয় দোলা বৌদির কাছে তার প্রিয় মেমসাহেব এর কথা খুলে বলে। তার সাথে কাটানো মূহুর্ত, স্মৃতি সবকিছুই দোলা বৌদির কাছে চিঠির মাধ্যমে জানায়। বাচ্চুর কি তার প্রিয় মেমসাহেব এর সাথে বিয়ে হবে? আচ্ছা বাচ্চুর মেমসাহেব আসলে কে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে। 


পাঠ প্রতিক্রিয়াঃ

—————————

উপন্যাসটিতে অনেক সুন্দরভাবে একজন পুরুষের সাফল্যের পেছনে একজন  নারীর অবদান, তার অমায়িক ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেই সাথে একজন পুরুষের তার ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা এবং সে সাথে না থাকলে তার অপছন্দের কাজ থেকে নিজেকে দূরে রাখার দিকগুলো প্রকাশ পেয়েছে। ❤


এই উপন্যাসটি খুব ভালো লেগেছে এমন না। মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু বেশি ড্রামেটিক। প্রথম কিছু পৃষ্ঠা পড়ে শেষ টা অনুমান করা সহজ ছিল।  তবুও অনেক সুন্দরভাবে ভালোবাসার মানুষের সবকিছু বর্ণনা করা হয়েছে উপন্যাসে। ❤ । আমার কাছে এই উপন্যাসের সবচেয়ে অবাক করা বিষয় লেগেছে লেখকের মেয়ে চরিত্রটাকে সাজানো।  সাধারণত আমরা যেকোনো উপন্যাসে বলি, সিনেমা বলি, নাটক বলি নায়িকাকে হতে হবে রূপে, গুণে গুণবতী। কিছু এই উপন্যাসে লেখক মেমসাহেব কে রূপে গুণে ১০০/১০০ দেন নি।  এখানে সুন্দর বলতে শুধু সাদা প্রাধান্য দেন নি। এই ব্যাপারটা সবচেয়ে ভালো লেগেছে। এই বই পড়লে যে কারো বাচ্চুর কালো মেমসাহেব কে দেখার ইচ্ছা হবে।  আর এই কথা না বললে ই নয়, এখন কার সময়ে এই বইটি পড়লে অনেক বিরক্ত বা ওভার ড্রামাটিক মনে হবে কিন্তু যে সময়ে এই বইটি লেখা হয় তখনকার সময়ে এমন ধাচের গোছানো উপন্যাস পাওয়া টা হয়ত কঠিন ছিল।  


happy reading ❤

Comments

Popular posts from this blog

সারেং বৌ

ইন্দুবালা ভাতের হোটেল

যেখানে রোদেরা ঘুমায়