সম্রাট
বইয়ের নামঃ সম্রাট
লেখকের নামঃ হুমায়ূন আহমেদ
ধরনঃ থ্রিলার ও এডভ্যাঞ্চার উপন্যাস
প্রকাশনীঃ জ্ঞানকোষ প্রকাশনি
পৃষ্ঠা সংখ্যাঃ ৮৮
মুদ্রিত মূল্যঃ ১৩০
ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫
''মানুষকে ঘৃণা করার অপরাধে
কখনো কাউকে মৃত্যুদণ্ড দেয়া হয় নি,
অথচ মানুষকে ভালোবাসার অপরাধে
অতীতে অনেককেই হত্যা করা হয়েছে!
ভবিষ্যতেও হয়ত হবে!''
সম্রাট! কালো সোহেলি আফ্রিকানদের নেতা প্রবাদপুরুষ জুলিয়াস নিশো। মুকুটহীন সম্রাট।
গল্পটি তাকে ঘিরেই আবর্তিত হয়েছে। যিনি কিনা মানুষকে শাসন করতে নয় বরং ভালবাসতে পছন্দ করতেন।
কিছু কিছু অত্যন্ত বুদ্ধিমান মানুষ আছে যাদের বোকার মতো দেখায়। জেনারেল ডোফা সেরকম এক মানুষ। আর তাই তো সম্রাট নিশোর ভালাবাসার ব্যাপারখানি মার্কিন জেনারেল ডোফার ভালো লাগেনি। তিনি বরং তীব্র শাসন এর পক্ষে।
আর এজন্যই তিনি সেনাবাহিনীর একজন অফিসারকে দিয়ে সম্রাট নিশোকে জেলখানা থেকে ধরে নিয়ে লোকচক্ষুর অন্তরালে ফোর্টনকে নামক এক শহরে নিয়ে বন্দি করে রাখলেন। এবং কিছুদিন পর বেতার মাধ্যমে প্রচার করলেন যে, ''জুলিয়াস নিশো আর নেই। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলজেরিয়াতে মৃত্যুবরণ করেছেন।''
এর মধ্যেই মার্কিন এজেন্সি ''সিএনআই" আশঙ্কা করে যে জুলিয়াস নিশো মারা যাননি। বরং জেনারেল ডিফো তাকে কোথাও বন্দি করে রেখেছে। আর এজন্য তারা জুলিয়াস নিশোকে রক্ষার্থে ভাড়াটে গুন্ডা ফকনার কে ঠিক করে।
হার্ভি ফকনার বর্তমানে একজন ভাড়াটে গুন্ডা হলেও সে আগে সেনাবাহিনীর কর্নেল ছিল। পরে সেনাবাহিনি থেকে তাকে ডিসচার্জ করা হয়। এই মিশন এর কথা শুনে প্রথমে রাজি না হলেও প্রচুর পরিমাণ অর্থ পাওয়া যাবে শুনে সে রাজি হয়।তবে জুড়ে দেয় কিছু শর্ত!
শর্তগুলো প্রথমে মানতে চায় না সিএনআই।
তবে শেষে উপায়োন্তর না দেখে তারা শর্তগুলো মেনে নেয়।
অবশেষে ফকনারের নেতৃত্বে শুরু হয় মিশন।
পুরো মিশন জুড়েই ছিল রোমাঞ্চকর সব কাহিনী।
ছিল মানবিকতার গল্প।
ছিল বিশ্বাসঘাতকতার গল্প!
ছিল রাজনিতির এপিঠ-ওপিঠের গল্প!
শেষ পর্যন্ত কি হয়েছিল?
ফকনার বাহিনী কি পেরেছিল সম্রাট জুলিয়াস নিশোকে
উদ্ধার করতে?
নাকি শেষ পর্যন্ত তারাও বিশ্বাসঘাতকতার কাছে পরাজিত হয়েছিল?
জানতে হলে এক্ষুনি পড়ে ফেলুন অনবদ্য এই থ্রিলার উপন্যাসটি। অসম্ভব ভালোলাগা একটি থ্রিলার উপন্যাস। 💕
বিঃদ্রঃ
এটি হুমায়ূন আহমেদ স্যার এর লেখা কোনো মৌলিক লেখা নয়! সম্রাটে ড্যানিয়েল কার্নের লেখা "ওয়াইল্ড গীজ" বইটির ছায়া আছে। যদিও ঘটনা এবং চরিত্র বিন্যাস সম্পূর্ণ স্যার এর।
শেষ করছি, সম্রাট নিশো'র লেখা একটি উক্তি দিয়ে।
'' ঈশ্বর দুটি শয়তান তৈরি করেছেন।
দুটি'র একটি হচ্ছে, যে আদমকে গন্ধম ফল খাইয়েছে।
আর অন্যটি হচ্ছে মার্কিন সরকার।''
#হ্যাপি_রিডিং 🖤

Comments
Post a Comment