বুক রিভিউ - থ্রি এম








🔹বুক রিভিউ 

     বইয়ের নাম : থ্রি  এম

     মূল লেখক  : নিক পিরোগ

      অনুবাদ      : সালমান হক

     প্রকাশনী     : বাতিঘর

   প্রথম প্রকাশ  : ফেব্রুয়ারি ২০১৬

            মূল্য     : একশত এিশ টাকা


এক ঘন্টা

    ষাট মিনিট

         তিন হাজার ছয়শ সেকেন্ড 

সময়ের মহাকালের হিসাবে যাহ্ অতি নগণ্ন।কিন্তুু আপনি যদি হোন হেনরি বিনস এবং আপনি হেনরি বিনস মেডিক্যাল কন্ডিশনে আক্রান্ত,তাহলে আপনার কাছে এই এক ঘন্টার প্রতিটি সেকেন্ডই অতি মূল্যবান। হয় তো আশ্চার্য হচ্ছেন আমার এরকম উদ্ভট লেখা পড়ে।


কিন্তুু এমনই ভূতুড়ে মেডিক্যাল কন্ডিশনে আক্রান্ত আমেরিকার আলেক্সান্দ্রিয়ার বাসিন্দা হেনরি বিনস।বিনস দিনের ২৩ ঘন্টা ঘুমিয়ে থাকে এবং মাত্র ১ঘন্টা জেগে থাকেন। এটাই তার মেডিক্যাল কন্ডিশন।তিনি ছাড়াও পৃথিবীতে আরো ২জন এ জাতীয় কন্ডিশনে আক্রান্ত। কিন্তুু সর্বপ্রথম বিনসের টা মেডিকেল বোর্ড এর নজরে আসায়, তার নাম অনুযায়ী এই মেডিক্যাল কন্ডিশনেরর নাম রাখা হয়েছে হেনরি বিনস।তিনি হেনরি বিনস এবং তিনি হেনরি বিনস এ আক্রান্ত,বিষয় টি আসলেই মজার।


প্রতিদিনের মতো সেদিন ও ৩:০০ এম,এ ঘুম থেকে ওঠে হেনরি। যার জীবনের পরিব্যাপ্তি ৩:০০ এম থেকে ৪:০০ এম, তাকে  সাধারণের চেয়েও সময়ের দিকে একটু বেশি নজর দিতে হয়। তাই সময় নষ্ট নাহ্ করে হেনরি গোসল করে,পরিচারিকার তৈরি করে রাখা স্যান্ডুইচ খেয়ে রাস্তায় বের হয় দৌড়াতে,হেনরির পাশ দিয়ে চলে যায় র্ফোস ফোকাস মডেলের একটি গাড়ি।হেনরি তার বাড়ি ফিরে আসে,ততক্ষণে তার দিনের ১ঘন্টার অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে।সে ল্যাপটপ নিয়ে নিজের শেয়ার মার্কেটের স্টক গুলো দেখতে থাকে'' প্রায় ৮ হাজার ডলার লাভ হয়েছে তার,এমন সময় নারী কন্ঠের চিৎকার শুনতে পাই বিনস।জানালার পাশে গিয়ে হেনরি দেখে তার দেখা ফোকাস গাড়িটি পার্ক করা রয়েছে তার বাড়ির ঠিক উল্টো দিকের বাড়ির সামনে, এবং একজন ব্যাক্তি গাড়িতে উঠছে,হেনরি সাথে লোকটার চোখাচোখি হতেই হেননি বিনস অবাক হয়ে যায়।কারণ,তিনি আর কেউ নয় স্বয়ং আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট কনর সুলিভান। ঠিক তখনই অতল ঘুমে তলিয়ে যায় হেনরি।কারণ তার আজকের ৬০মিনিট শেষ হয়েছে। শরীরে অসহ্য যন্রণা নিয়ে পরদিন ৩.০০এম,এ নিজেকে পাই  হেনরি জানালার পাশের ফ্লোরে।গতকালের দেখা ঘটনা মনে করে, হেনরি বিনস প্রবেশ করে  ঠিক তার উল্টো দিকের বাড়িতে এবং বাড়ির গ্যারেজ এ আবিষ্কার করে এক মৃত নারীর দেহ,একটি মোবাইল যার ওয়ালপেপারে ওয়াসিংটন মনুমেন্টের ছবি দেওয়া এবং একটি বিড়াল। পাশের ফোন বুথ থেকে ৯৯৯ এ কল করে হেনরি প্রেসিডেন্টের নাম নাহ্ বলে হত্যার খবরটি পুলিশকে জানাই।এরপর থেকে হেনরি বিনসের ৬০ মিনিট পরিব্যাপ্তির জীবনে গঠতে থাকে রোমাঞ্চকর সব ঘটনা।


-প্রেসিডেন্টের লোকের সাথে হেনরির হাতাহাতি।

-ডিটেকটিভ রেক এবং ক্যালের সাথে পরিচয় এবং গ্রেপ্তার হওয়া।

-প্রেসিডেন্টেরর সাথে সাক্ষাত হওয়া।


এছাড়া আরো রয়েছে অনেক রোমাঞ্চকর ঘটনা, এবং অনুসন্ধানী মূলক প্রেক্ষাপট। যা নিয়ে সাজানো, আমেরিকান ঔপন্যাসিক নিক পিরোগের থ্রিলার ধর্মী উপন্যাস থ্রি  এম.


মন্তব্য: সময়ের সঠিক এবং পরিমার্জিত ব্যবহার করে।একজন সাধারণ মানুষ কতটা গুরুত্বপূর্ণ ব্যাক্তি হয়ে উঠতে পারে।তা সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

সারেং বৌ

ইন্দুবালা ভাতের হোটেল

যেখানে রোদেরা ঘুমায়