দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া
বইয়ের নাম - দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া সম্পাদক - কৌশিক জামান প্রকাশনী - অবসর মুদ্রিত মূল্য - ৩৫০/= The bucket list, Into the Wild, Under the Tuscan sun, Out of Africa, Midnight in Paris এসব সিনেমা যতবার দেখেছি ততবার সবকিছু ছেড়ে ছুড়ে ভবঘুরে হয়ে দেশের পর দেশ ঘোরার পোকা মাথায় আরো পোক্ত বাসা বেধেছে। ভ্রমণ কাহিনি পড়লে ভ্রমণের স্বাদ পাওয়া যায় ব্যাপারটা এমন না, আ বরং আরো তৃষ্ণা বাড়ায়। "দেখিতে গিয়াছি চক্ষু মেলিয়া " -উজ্জ্বল রঙের মিশেলে প্রচ্ছদশিল্পী সম্পূর্ণ বইটিকেই মলাটে তুলে ধরেছেন। বইটি সাতটি ভ্রমণ কাহিনির সংকলন। দার্জিলিং, মেক্সিকো, আন্দামান, কেনিয়া, পন্ডিচেরী, স্পেন এবং বালি - সাতজন মানুষ জীবনের সুন্দরতম দিনগুলো থেকে কিছু অংশ তুলে দিয়েছেন প্রতিটি পাতায় পাতায়। গরম লাগে তো দার্জিলিং গেলেই পারো (নাবিল মুহতাসিম)— ভারতে নেই এমন কিছু বোধহয় কমই আছে বিশ্বে। এখানে যেমন বরফাচ্ছাদিত প্রান্তর আছে তেমনি আছে ধু ধু মরুভূমি। দার্জিলিং যে কি মারাত্মক সুন্দর জায়গা সেটা লেখকের কাহিনিতে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। সেইসাথে আছেন মাঝে মাঝে আমার সত্যজিৎ! ব্যাস, আর কি লাগে। প্রান্তীয় স্থান হিসেবেও বাং...